DELE A2 + CCSE + Basic Spanish Grammar কোর্স একটি ইন্টারেক্টিভ শেখার অভিজ্ঞতা প্রদান করে, যা শিক্ষার্থীদের স্প্যানিশ ভাষার বিভিন্ন দক্ষতা আয়ত্ত করতে সহায়তা করে। আমাদের কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো ইন্টারেক্টিভ লার্নিং, যা শিক্ষার্থীদের শুধু পড়াশোনাই নয়, বরং সরাসরি ভাষা চর্চা করার সুযোগ করে দেয়।
অবশ্যই। আমাদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, কোর্স Access, পেমেন্ট, ক্লাস করার পদ্ধতি এবং অন্যান্য সাধারণ বিষয়ে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আপনার প্রশ্নের উত্তর এখানে খুঁজে না পেলে, Contact Us এর মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
ক্লিক করলে সংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। এখানে কোর্সের গঠন, পরীক্ষা পদ্ধতি, কাদের জন্য কোর্সটি, আপনি কী শিখবেন — সবকিছু সহজভাবে দেওয়া আছে।
DELE A2 হচ্ছে Instituto Cervantes কর্তৃক পরিচালিত স্প্যানিশ ভাষার একটি অফিসিয়াল সার্টিফিকেট, যা স্পেনে ন্যাশনালিটি (Ciudadanía Española) পাওয়ার জন্য বাধ্যতামূলক ভাষা পরীক্ষা হিসেবে গ্রহণ করা হয়।
১) রেজিস্ট্রেশন: Instituto Cervantes বা অনুমোদিত পরীক্ষাকেন্দ্রের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়।
২) লিখিত পরীক্ষা: সাধারণত সকাল সেশনে Reading, Listening ও Writing একসাথে নেওয়া হয়।
৩) স্পিকিং পরীক্ষা: একই দিন বা কাছাকাছি অন্য দিনের আলাদা সময়ে নেওয়া হতে পারে; ১:১ ফরম্যাটে পরীক্ষকের সাথে।
৪) ফলাফল: অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়; পাশ করলে PDF সার্টিফিকেট ডাউনলোড ও পরে অরিজিনাল সার্টিফিকেট সংগ্রহ করা যায়।
আমাদের কোর্সে A2 লেভেলের পুরো সিলেবাস ধাপে ধাপে খুব সহজ ভাষায় শেখানো হয়। Grammar, Vocabulary, Listening, Speaking — সবকিছুই কাভার করা হয়।
বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ণ A2 লেভেল সমাপ্ত করা হয়।
প্রতিটি টপিকের জন্য আলাদা উদাহরণ ও প্র্যাকটিস দেওয়া হয়।
বাংলা ব্যাখ্যাসহ নিয়মিত রিভিশনের ব্যবস্থা আছে।
আপনি একসাথে পাবেন লাইভ ক্লাস এবং সব ক্লাসের HD রেকর্ডেড ভিডিও।
সপ্তাহে নিয়মিত লাইভ ক্লাস (Zoom / অনলাইন ক্লাস)।
প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও ওয়েবসাইটে সেভ থাকে।
যেকোনো সময়ে, যতবার ইচ্ছা ভিডিও দেখে রিপিট করে পড়তে পারবেন।
অনেক শিক্ষার্থীর জন্য সবচেয়ে কঠিন অংশ Speaking। তাই এই অংশে আমরা আলাদা গুরুত্ব দিয়ে কাজ করি।
1:1 Speaking Practice (শিক্ষক–শিক্ষার্থী আলাদা সেশন)।
Role-play: এয়ারপোর্ট, ডাক্তার, শপিং, হোটেল, বন্ধুর সাথে কথা ইত্যাদি।
প্রতিটি টপিকের জন্য সহজ Model Answer দেওয়া হয়।
Real Exam-এর মতো Speaking Simulation নেওয়া হয়, যাতে এক্সামে ভয় কমে যায়।
DELE A2 Listening অংশে যাতে অডিও বুঝতে সমস্যা না হয়, সেজন্য আমরা ধাপে ধাপে প্র্যাকটিস করাই।
প্রতিটি ইউনিটে আলাদা Listening Practice দেওয়া হয়।
Real DELE প্রশ্নের মতো মডেল টেস্ট থাকে।
প্রতিটি টেস্টের পর Answer explanation দেওয়া হয়, কেন উত্তরটি সঠিক তা বোঝানো হয়।
ধীরে ধীরে অডিওর গতি ও কঠিনতা বাড়ানো হয়, যাতে আসল এক্সামে স্বাভাবিক লাগে।
DELE A2 Writing ও Reading অংশে যে যে ধরনের টাস্ক আসে, সবগুলো আমরা উদাহরণসহ বুঝিয়ে দিই।
সব ধরনের A2 Writing Task (ইমেল, ছোট টেক্সট, নোট, নির্দেশনা ইত্যাদি) শেখানো হয়।
প্রতিটি Writing এর জন্য Model Answer ও correction দেওয়া হয়।
Reading টেক্সটের সাথে প্রশ্ন–উত্তর প্র্যাকটিস করানো হয়।
কীভাবে দ্রুত টেক্সট পড়ে মূল তথ্য বের করতে হয় তা শিখানো হয়।
স্টুডেন্ট যেন আলাদা করে শুধু মুখস্ত করার চাপ না পায়, সেজন্য Vocabulary এমনভাবে সাজানো হয়েছে যেন ব্যবহার করতে করতে স্বাভাবিকভাবে মুখস্থ হয়ে যায়।
দৈনন্দিন জীবনের ৫০+ ক্যাটাগরির দরকারি শব্দ ও বাক্য।
প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ ও বাংলা–স্প্যানিশ অর্থ।
বাক্যে ব্যবহার দেখানো হয়, যাতে বাস্তবে বলতে পারেন।
ছোট Phrasebook স্টাইলে সাজানো, যাতে পরীক্ষার আগে রিভিশন করা সহজ হয়।
আসল DELE A2 পরীক্ষার আগে আমরা পূর্ণাঙ্গ Mock Exam নেই, যেন আপনি আগে থেকেই নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন।
Real exam-এর মতো সময় ধরে সবগুলো প্রুভা একসাথে নেওয়া হয়।
প্রতিটি অংশের নম্বর আলাদাভাবে বিশ্লেষণ করে দেখানো হয়।
আপনার শক্তি ও দুর্বলতা কোথায় — তা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়।
Mock-এর পর আলাদা পরামর্শ দেওয়া হয়, কোন জায়গায় বেশি প্র্যাকটিস করতে হবে।
কোর্স চলাকালীন আপনি একা নন — পুরো সময়ে আমরা এবং আমাদের কমিউনিটি আপনার পাশে থাকবো।
WhatsApp সাপোর্ট — যে কোনো প্রশ্নে সরাসরি মেসেজ করতে পারবেন।
স্টুডেন্ট গ্রুপে একে অন্যের সাথে প্র্যাকটিস ও আলোচনা।
নিয়মিত গাইডলাইন, আপডেট ও এক্সাম–রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয়।
যদি আপনি চান —
নিশ্চিন্তে DELE A2 পরীক্ষায় পাশ করতে,
আত্মবিশ্বাসের সাথে স্প্যানিশে কথা বলতে,
এবং স্পেনের ন্যাশনালিটি আবেদনের প্রথম ধাপ সফলভাবে শেষ করতে —
তাহলে আমাদের DELE A2 কোর্সটি আপনার জন্য একদম উপযুক্ত।
এই কোর্সটি বিশেষভাবে উপযোগী তাদের জন্য, যারা:
অর্থাৎ, আপনি যদি স্পেনে থেকে নিজের ভবিষ্যৎ আরও নিরাপদ করতে চান এবং ন্যাশনালিটি পাওয়ার পথে প্রথম ধাপ শক্তভাবে শুরু করতে চান, তাহলে এই কোর্স আপনার জন্য।
এই কোর্সের মাধ্যমে আপনি ধীরে ধীরে নিচের বিষয়গুলো শিখবেন:
কোর্স শেষে আপনার লক্ষ্য হবে DELE A2 পরীক্ষায় পাশ করার মতো লেভেল অর্জন করা এবং একই সাথে প্র্যাকটিকাল স্প্যানিশ ব্যবহার করতে আত্মবিশ্বাসী হওয়া।
কোর্সে ভর্তির পর আপনি যা যা পাবেন:
আমাদের DELE A2 কোর্স সম্পূর্ণ অনলাইন ভিত্তিক।
মোবাইল, ট্যাব বা কম্পিউটার — যেকোনো ডিভাইস থেকে আপনি খুব সহজে নিজের সুবিধামতো সময়ে কোর্সটি করতে পারবেন।
কোর্স ফি: মাত্র ৯৯ ইউরো (এককালীন পেমেন্ট)। এটি মাস ভিত্তিক সাবস্ক্রিপশন নয় — একবার ফি দিলেই কোর্সের সম্পূর্ণ কনটেন্টের অ্যাক্সেস পাবেন।
কোর্সের মেয়াদ: আপনি কোর্স কেনার পর পুরো ১.৫ বছর (১৮ মাস) আমাদের প্ল্যাটফর্মে লেসন, ভিডিও, প্রশ্ন–উত্তর, প্র্যাকটিস টেস্ট ও আপডেটেড কনটেন্ট ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ, মাত্র একবার ফি দিয়ে আপনি পুরো ১.৫ বছর DELE A2 পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
ভর্তি হওয়ার আগে কোর্স দেখে নিন
ক্লাস যেকোনো সময় দেখা যাবে
Reading, Listening, Writing

সব Bloque সহজভাবে ব্যাখ্যা

একদম শুরু থেকে পরিষ্কার ব্যাখ্যা
Tarea 1–2 টেমপ্লেট + উদাহরণ

রোল-প্লে + Mock পরীক্ষা

সহজ থেকে exam-level প্র্যাকটিস
ছোট টেক্সট + প্রশ্নোত্তর
আইন, অধিকার ও সমাজ
৩০০ অফিসিয়াল প্রশ্ন
DELE + CCSE সম্পূর্ণ সিমুলেশন
বাঙালি শিক্ষার্থীদের সাধারণ ভুল
পাশ করার স্মার্ট টেকনিক

তিনটি কোর্সের পূর্ণ গাইডলাইন

ডিজিটাল বাংলা স্কুল একটি মানসম্পন্ন অনলাইন প্রতিষ্ঠান। ড্রাইভিং থিওরি কোর্স সম্পন্ন করেছি, শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করেন। সবার জন্য সুযোগ!


নীচের তথ্যগুলো দিন। আমরা WhatsApp বা ইমেইলের মাধ্যমে আপনার সাথেযোগাযোগ করব ইনশাআল্লাহ।
আপনার দেওয়া তথ্যগুলো DELE A2 কোর্স ও পরীক্ষার সম্পর্কিত যোগাযোগের জন্যই ব্যবহার করা হবে। আমরা আপনার তথ্য অন্য কোথাও শেয়ার বা বিক্রি করব না।