- DELE A2 কোর্সের ডেমো ক্লাস
স্বাগতম! এই ভিডিওটি আপনার কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে—কোর্সের কাঠামো, বিষয়বস্তু এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি দেখুন এবং আত্মবিশ্বাসের সাথে আপনার শেখার যাত্রা শুরু করুন!
“স্বাগতম! এই ভিডিওটি আপনার কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেবে। এখানে আপনি কোর্সের কাঠামো, বিষয়বস্তু এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নিয়ম-কানুন এবং পরীক্ষার প্রাইসায়ন পদ্ধতি সহজভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখুন এবং আত্মবিশ্বাসের সাথে আপনার শেখার যাত্রা শুরু করুন!”
DELE A2 হলো স্প্যানিশ ভাষার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা, যা স্পেনের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান Instituto Cervantes পরিচালনা করে। এই পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর বেসিক লেভেলের স্প্যানিশ ভাষা বোঝা, লেখা, শোনা ও কথা বলার দক্ষতা যাচাই করা হয়।
DELE A2 পাস করলে প্রমাণ হয় যে পরীক্ষার্থী দৈনন্দিন জীবনের সাধারণ পরিস্থিতিতে স্প্যানিশ ভাষায় সহজ ও কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম।
- স্পেনে বসবাসরত বিদেশিদের জন্য স্প্যানিশ ন্যাশনালিটি আবেদন, এবং কিছু অফিসিয়াল বা লিগ্যাল প্রসেসে DELE A2 সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- পরীক্ষার কাঠামো (Estructura del examen) — DELE A2
DELE A2 পরীক্ষায় মোট ৪টি অংশ থাকে। প্রতিটি অংশে আলাদা ধরনের দক্ষতা যাচাই করা হয়। নিচে সময়, নম্বর, পাশের নিয়ম এবং পরীক্ষার প্রক্রিয়া—সব এক জায়গায় সুন্দর করে দেওয়া হলো।
- 🧩৪টি অংশ (৪টি Prueba)
- প্রতিটি অংশের নম্বর সমান—প্রতি অংশ ২৫ করে মোট ১০০। সময়গুলো আনুমানিক (≈)।
- পর্ব
- দক্ষতা
- সময়
- নম্বর
- Prueba 1
- Comprensión de lectura
- লেখা বুঝে পড়া
- ≈ 60 মিনিট
- ২৫/১০০
- Prueba 2
- Comprensión auditiva
- শোনা বুঝে উত্তর
- ≈ 40 মিনিট
- ২৫/১০০
- Prueba 3
- Expresión e interacción escrita
- লেখা ও টেক্সট রচনা
- ≈ 45 মিনিট
- ২৫/১০০
- Prueba 4
- Expresión e interacción oral
- স্পিকিং / কথোপকথন
- ≈ 45 মিনিট
- (+ প্রস্তুতি)
- ২৫/১০০
- ✅ প্রতিটি অংশের শেষে আপনার উত্তর আলাদা উত্তরপত্রে (hoja de respuestas) মার্ক করতে হয়।
- মোট নম্বর: ১০০ (৪টি অংশ × ২৫ নম্বর)।
- ৬০/১০০ কমপক্ষে এত পেতে হবে (Overall)
পরীক্ষা দুইটি ব্লকে ভাগ করা থাকে। প্রতিটি ব্লকে আলাদা করে কমপক্ষে ৩০/৫০ পেতে হবে।
- ব্লক ১
- Reading + Writing
- Minimum: ৩০/৫০
- ব্লক ২
- Listening + Speaking
- Minimum: ৩০/৫০
- 🎯 কিভাবে DELE A2 পরীক্ষা দেয়া হয়?
- পরীক্ষার দিন/সিডিউল সেন্টার অনুযায়ী একটু ভিন্ন হতে পারে—কিন্তু সাধারণভাবে এই প্রক্রিয়াই অনুসরণ করা হয়।
রেজিস্ট্রেশন
Instituto Cervantes বা অনুমোদিত পরীক্ষাকেন্দ্রের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয়।
লিখিত পরীক্ষা
সাধারণত সকাল সেশনে Reading + Listening + Writing এআ নেওয়া হয়।
স্পিকিং পরীক্ষা
একই দিন বা কাছাকাছি অন্য দিনের আলাদা সময়ে হতে পারে; ১:১ ফরম্যাটে পরীক্ষকের সাথে।
ফলাফল ও সার্টিফিকেট
অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হয়; PDF সংগ্রহ।
- 🎓 আমাদের DELE A2 কোর্সে কী থাকছে?
- আমরা শুধু পড়াই না—পরীক্ষার মতো প্র্যাকটিস করাই, ভুল ধরিয়ে দেই, এবং প্রতিটা পার্টে স্কোর বাড়ানোর স্ট্র্যাটেজি শেখাই।
🧠 স্ট্র্যাটেজি + প্র্যাকটিস
প্রতেজি নিয়মিত প্র্যাকটিস টাস্ক।
🧾 রিয়েল মডেল পরীক্ষা
গত বছরের/রিয়েল মডেল প্রশ্ন দিয়ে পরীক্ষার মতো প্র্যাকটিস।
🗣️ স্পিকিং টেমপ্লেট
মনোযোখ ফিডব্যাক (কোথায় ভুল হচ্ছে)।
📝 মক এক্সাম + অ্যানালাইসিস
পূর্ণাঙ্গ মক এক্সাম + বিস্তারিত রেজাল্ট অ্যানালাইসিস ও গাইডলাইন।
- ✅লক্ষ্য: কম সময়ে স্মার্ট প্রিপারেশন + পরীক্ষার মতো প্র্যাকটিস = স্কোর বাড়ানো
- ভিডিও ক্লাস: Examen 1 Prueba 1 Tarea 1
DELE A2 কোর্সের প্রস্তুতির জন্য আমরা ফ্রি ভিডিও ক্লাস অফার করছি, যা শিক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন টাস্ক সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে সাহায্য করে। এই ভিডিও ক্লাসগুলো শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও ইন্টারেক্টিভ এবং উপভোগ্য করে তুলবে।
পরবর্তী পদক্ষেপ: ফ্রি ভিডিও ক্লাস দেখে DELE A2 পরীক্ষার প্রতিটি টাস্ক সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পর, আপনি আমাদের পেইড কোর্সে নিবন্ধন করে আরও গভীরতর শেখার অভিজ্ঞতা লাভ করতে পারেন।
- Examen 1 Prueba 1 Tarea 1
LAS PERSONAS Y LAVIVIENDA Comprensión de lectura Tiempo disponible para toda la prueba.
প্রসঙ্গ: মানুষ ও বাসস্থান । এই পরীক্ষায় আপনাকে একটি পাঠ্য পড়তে হবে এবং সেটির ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আপনার উত্তরের জন্য প্রাসঙ্গিক তথ্য শুধুমাত্র পাঠ্য থেকেই গ্রহণ করুন।
সময়: এই কাজের জন্য নির্ধারিত সময়: ৬০ মিনিট।
- TAREA 1
A continuación, va a leer el correo electrónico que Roxana ha enviado a Roberto. Después, conteste las preguntas, 1-5, marcando la opción correcta, a), b) o c).

- 📰 Asunto
- Asunto: Noticias desde Barcelona
- → বিষয়: বার্সেলোনা থেকে সংবাদ
- 🧩 Párrafo 1
- ¿Qué tal? La verdad es que no he podido escribirte antes porque tenía muchas cosas que hacer, pero creo que ya estoy completamente adaptada a esta ciudad.
- → কেমন আছো? সত্যি বলতে, আমি তোমাকে আগে লিখতে পারিনি কারণ আমার অনেক কাজ ছিল, তবে আমি মনে করি আমি ইতিমধ্যেই এই শহরের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছি।
- 🏙️ Párrafo 2
- Al principio ha sido un poco difícil. Barcelona es una ciudad muy grande y yo vengo de una mucho más pequeña, pero bueno.
- → শুরুতে কিছুটা কঠিন ছিল। বার্সেলোনা একটি অনেক বড় শহর এবং আমি এর চেয়ে অনেক ছোট একটি শহর থেকে এসেছি, তবে ভালোই লাগছে।
- 🏠 Párrafo 3
- La buena noticia es que tengo casa.
- → ভালো খবর হলো আমার এখন একটি বাড়ি আছে।
- 👪 Párrafo 4
- Al principio, como es algo temporal, pensé vivir con mis tíos, pero su casa es muy pequeña, así que decidí buscar un piso para compartir.
- → শুরুতে, যেহেতু এটি সাময়িক ছিল, আমি আমার চাচা-চাচির সঙ্গে থাকার কথা ভেবেছিলাম, কিন্তু তাদের বাড়ি খুব ছোট, তাই আমি শেয়ার করার জন্য একটি ফ্ল্যাট খোঁজার সিদ্ধান্ত নিলাম।
- 💸 Párrafo 5
- No podía vivir independiente (aquí la vivienda es muy cara) ni con mis tíos.
- → আমি স্বাধীনভাবে থাকতে পারতাম না (এখানে বাসস্থান খুব ব্যয়বহুল) এবং চাচা-চাচির সাথেও না।
- 🔎 Párrafo 6
- Decidí buscar en Internet y encontré un anuncio de unas chicas que tenían una habitación libre.
- → আমি ইন্টারনেটে খোঁজার সিদ্ধান্ত নিলাম এবং কয়েকজন মেয়ের একটি বিজ্ঞাপন পেলাম যাদের কাছে একটি খালি রুম ছিল।
- 🏡 Párrafo 7
- Vi la habitación, me gustó y ahora vivo con dos estudiantes: Susana y Adela.
- → আমি রুমটি দেখলাম, এটি পছন্দ হলো এবং এখন আমি দুইজন শিক্ষার্থীর সাথে থাকি: সুসানা এবং আদেলা।
- 👤 Susana
- Susana es de Salamanca. Es poco tímida y reservada, pero muy buena y generosa.
- → সুসানা সালামাঙ্কার বাসিন্দা। সে একটু লাজুক এবং সংরক্ষিত স্বভাবের, তবে খুব ভালো এবং উদার।
- 👤 Adela
- Adela es de Segovia y es muy simpática y abierta. Me río mucho con ella, pero a veces es demasiado nerviosa.
- → আদেলা সেগোভিয়ার বাসিন্দা এবং সে খুব মিশুক ও খোলা মনের। আমি তার সাথে অনেক হাসি, তবে মাঝে মাঝে সে খুব উদ্বিগ্ন হয়ে যায়।
- 🏘️ Párrafo 10
- La casa no está mal y está muy cerca de la oficina.
- → বাড়িটি খারাপ নয় এবং অফিসের খুব কাছেই।
- 💡 Párrafo 11
- El problema es que está en la primera planta y hay poca luz.
- → সমস্যা হলো এটি প্রথম তলায় এবং এখানে আলো খুব কম।
- 🏢 Párrafo 12
- En la oficina, de momento, no he tenido ningún problema: los compañeros son bastante agradables y el jefe también.
- → অফিসে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি: সহকর্মীরা বেশ ভালো এবং বসও ভালো।
- 🚦 Párrafo 13
- Lo que menos me gusta de esta ciudad es el tráfico y la contaminación.
- → এই শহরের যা আমার সবচেয়ে কম পছন্দ তা হলো যানজট এবং দূষণ।
- 📌সারসংক্ষেপ
- রোকসানা নতুন শহরে এসে মানিয়ে নিচ্ছেন।
- তিনি দুইজন শিক্ষার্থীর সাথে থাকেন।
- অফিসের পরিবেশ ভালো, কিন্তু শহরের ট্রাফিক ও দূষণ সমস্যা।
- প্রশ্ন-উত্তর: Examen 1 Prueba 1 Tarea 1
ওপরের টেক্সট পরার পর এখানে প্রশ্ন ও প্রশ্নের-উত্তরের জন্য কুইজ দেওয়া আছে। এই কুইজটি দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন এবং কেমন করছেন তা দেখুন। “এই কুইজটি আপনাকে আসল পরীক্ষার অভিজ্ঞতা দেবে। আপনার শেখার অগ্রগতি যাচাই করার জন্য এটি একটি চমৎকার উপায়। কুইজ শেষ করলে আপনার স্কোর দেখতে পাবেন। “কুইজের উত্তর দিন এবং নিজেকে উন্নতির পথে নিয়ে যান।”
