- 🇪🇸 স্প্যানিশ ভাষা পরিচিতি
- ১. স্প্যানিশ বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ভাষা 🇪🇸
বর্তমানে পৃথিবীর প্রায় ৫০০ মিলিয়নের বেশি মানুষের মাতৃভাষা স্প্যানিশ। এটি বিশ্বের ২১টি দেশের সরকারি ভাষা, যার মধ্যে মেক্সিকোতে সবচেয়ে বেশি স্প্যানিশ ভাষাভাষী মানুষ বসবাস করেন।
শুধু যোগাযোগের জন্য নয়, ভ্রমণ, পড়াশোনা এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রেও স্প্যানিশ ভাষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্পেনে এই ভাষাকে সাধারণভাবে Español বলা হয়। আবার স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষা (যেমন Catalán, Gallego, Vasco) থেকে আলাদা বোঝাতে অনেক সময় Castellano নামেও ডাকা হয়।
- ২. সহজ এবং সাবলীল শেখার ভাষা 📚
অন্যান্য অনেক ভাষার তুলনায় স্প্যানিশ শেখা তুলনামূলক সহজ একটি ভাষা। কারণ ইংরেজি ও অন্যান্য ইউরোপীয় ভাষার সাথে স্প্যানিশের অনেক পরিচিত শব্দের মিল পাওয়া যায়।
স্প্যানিশ ভাষার সবচেয়ে বড় সুবিধা হলো—এর উচ্চারণের নিয়ম খুব পরিষ্কার। একবার অক্ষরের সঠিক উচ্চারণ এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখে নিলে নতুন শব্দ পড়া অনেক সহজ হয়ে যায়।
- যেমন:
English: CHOCOLATE → চকলেট
Spanish: CHOCOLATE → চোকোলাতে
English: HOSPITAL → হসপিটাল
Spanish: HOSPITAL → ওস্পিতাল
স্প্যানিশ একটি শ্রুতিমধুর ও ছন্দময় ভাষা। বেশিরভাগ ক্ষেত্রে শব্দ যেভাবে লেখা হয়, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সেভাবেই পড়া হয়।
তাই Spanish শেখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো Alphabet ও সঠিক উচ্চারণ শেখা।
স্প্যানিশ ভাষায় ২৬ টি বর্ণ রয়েছে টি বর্ণ ইংরেজির মতো বাকি ১টি স্বতন্ত্র।
A | E | I | O | U |
আ, া | এ, ে | ই, ি | অ , ও, ো | উ, ু |
বর্ণ | নাম | উচ্চারণ | উদাহরণ |
A | আ | Amigo [আমিগো] – বন্ধু | |
B | ব | Banco [বাংকো] – ব্যাংক | |
C | ছে | ছ/ক | Casa [কাছা] – বাড়ি |
১। ‘C’ এর পর E, I হলে উচ্চারণ হয় ‘ছ‘ এর মতো Cinco (ছিনকো) পাঁচ ২। ‘‘C’’ পর A, O, U হলে উচ্চারণ হয় ‘ক‘ এর মতো Caso – (কাছো) কেস ৩। ‘‘C’’ এর পর ব্যাঞ্জনবর্ন থাকলে উচ্চারন ক এর মতো হয়। ৪। Ch এর উচ্চারণ হবে বাংলা ‘চ‘ এর মতো। Champú (চাম্পু) – শ্যাম্পু ৫। CC এর পর I থাকলে, প্রথম C এর উচ্চারণ হবে ক এবং পরেরটার উচ্চারণ হবে ‘ছ‘ এর মতো। Acción – (আক্সিওন ) – Action | |||
D | দ | Día [দিয়া] – দিন | |
E | এ | Escuela [এস্কুয়েলা] – বিদ্যালয় | |
F | ফ | Flor [ফ্লোর] – ফুল | |
G | খ/গ | Gente [খেন্তে] – মানুষ / লোকজন | |
১। G এর পর E, I হলে উচ্চারণ হয় ‘খ‘ এর মতো General (খেনেরাল) – সাধারণ ২। G এর পর A, O, U হলে উচ্চারণ হয় ‘গ‘ এর মতো Gafas (গাফাছ) – চশমা ৩। G এর পর ব্যাঞ্জনবর্ন থাকলে উচ্চারন গ এর মতো হয়। | |||
H | উচ্চারণ হবে না | Hora [ওরা] – ঘন্টা / সময় | |
I | ই | Isla [ইছলা] – দ্বীপ | |
J | খ | Joven [খোবেন] – যুবক / তরুণ | |
K | ক | Kilo [কিলো] – কিলোগ্রাম | |
L | ল | Luz [লুছ] – আলো | |
১। LL উচ্চারিত হয় ‘ইয়‘ বা ‘য’ এর মতো। Calle (কাইয়ে) – রোড | |||
M | ম | Mano [মানো] – হাত | |
N | ন | Noche [নোচে] – রাত | |
ñ | এণণীয়ে |
| Niño [নিনিও ] বালক |
O | অ | Ojo [ওখো] – চোখ | |
P | প | Pueblo [পুয়েব্লো] – গ্রাম / জনপদ | |
Q | ক | Quinto [কিন্তো] – পঞ্চম | |
R | র | Ropa [রোপা] – পোশাক | |
১। ‘rr’ এর উচ্চারণ ‘রর‘ মতো Perro [ পেররো ] – কুকুর | |||
S | ছ | Silla [ছিইয়া] – চেয়ার | |
T | ত | Tierra [তিয়েররা] – পৃথিবী / মাটি | |
U | উ | Uno [উনো] – এক | |
১।QU এর পর I অথবা E হয় তাহলে তাহলে U এর উচ্চারণ হয় না। Que – (কে) – কি
২।QU এর পর A বসলে যথারীতি U উচ্চারিত হবে Qualidad – (কুয়ালিদাদ ) – গুণ
৩। যদি GU এর পর E অথবা I হয়, তাহলে U এর উচ্চারণ হয় না, এবং G এর উচ্চারণ হয় ‘গ‘ এর মতো। Guitarra – (গিতাররা) – গিটার ৪। যদি GU এর পর A,O অথবা U হয়, তাহলে যথারীতি U উচ্চারিত হবে এবং G এর উচ্চারণ হয় ‘গ‘ এর মতো।Guapa (গুয়াপা) – সুদর্শনা
| |||
V | ব | Vida [বিদা] – জীবন | |
W | ও | Web [উয়েব] – ওয়েব / ইন্টারনেট | |
X | এক্স, ছ | Xenofobia [ছেনোফোবিয়া] – ভিনদেশীভীতি | |
Y | ই | Yo [ইও] – আমি | |
Z | ছ | Zapato [ছাপাতো] – জুতো | |
📝 সঠিক উচ্চারণ: ছিয়েলো
📝 সঠিক উচ্চারণ: কোনেখো
📝 সঠিক উচ্চারণ: কিনছে
📝 সঠিক উচ্চারণ: কায়ে
📝 সঠিক উচ্চারণ: বামোস
📝 সঠিক উচ্চারণ: ছেবোইয়া
📝 সঠিক উচ্চারণ: কামিছা
📝 সঠিক উচ্চারণ: কেমার
📝 সঠিক উচ্চারণ: ইয়ুবিয়া
📝 সঠিক উচ্চারণ: বিয়াখে











